ছবি: সংগৃহীত
জাতীয়

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমবে

সান নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে।

আরও পড়ুন: এবার শ্রীলঙ্কার পাশে বিশ্ব ব্যাংক

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নগরভবনের ফোয়ারা চত্বরে বিশিষ্ট নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে শেখ তাপস এ আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র শেখ তাপস বলেন, যানজট নিরসনে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যে কার্যক্রম, যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তার ফলে ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা যানজট নিরসনের দিকে এগিয়ে যাবো।

আরও পড়ুন: তেঁতুলতলার জমিটি পুলিশের সম্পত্তি

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, চাঁদপুর-৪ আসনের মো. শফিকুর রহমান, ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৭ আসনের হাজী সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জ্যেষ্ঠ আইনজীবী মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী, একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ মোজাম্মেল বাবু, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, জ্যেষ্ঠ সাাংবাদিক স্বদেশ রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা