ছবি- সংগৃহীত
জাতীয়

নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

সান নিউজ ডেস্ক: র‌্যাব ডিজি বলেছেন, নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। নববর্ষ ঘিরে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে তারা।

আরও পড়ুন: শাহবাজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাইনি। তবু আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গি নাশকতার পরিকল্পনা নশ্চাৎ করে দিতে আমরা প্রস্তুত।

নববর্ষকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যেন কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে সেজন্য র‌্যাবের সাইবার মনিটরিং টিম প্রস্তুত ও সতর্ক বলে জানান তিনি।

ডিএমপি জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, র‌্যাবের কাছে সে ধরনের কোনো তথ্য আছে কি না এমন প্রশ্নে র‌্যাব মহাপরিচালক বলেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

তিনি বলেন, সাইবার পেট্রোলিং করছি। র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্বে নিয়োজিত। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানান। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুত পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স হিসেবে র‌্যাব। দুপক্ষের মধ্যে সমন্বয় আছে কি না- এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সের সাথে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে কাজ করছি।

নাশকতার প্রস্তুতি বা এ ধরনের থ্রেট মাথায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এজন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। কোনো রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

র‌্যাবের মহাপরিচালক বলেন, রাজধানীসহ সারাদেশে তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

র‌্যাবের সীমিত জনবল নিয়ে সারাদেশে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা র‌্যাবের আছে কি না- এ প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, সবার সাথে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। এর আগে সবার সাথে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা