জাতীয়

রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতন ভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলকর্মীরা।

আরও পড়ুন: হুমায়ুন আজাদ হত্যা: ৪ জঙ্গির ফাঁসি

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা।

পরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ে স্টেশনে গিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, রানিং স্টাফরা যে দাবি তুলেছেন, আমরা তাদের পক্ষে। রেল মন্ত্রণালয় এরই মধ্যে তাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেছে, সেখানে বলা হয়েছে এই দাবি মেনে নিতে হবে।

আরও পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, সে সময়টুকু ধৈর্য্য ধরুন।

মন্ত্রীর বক্তব্যের পরপরই রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

ধর্মঘট প্রত্যাহারের পর রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রায় সাড়ে সাত ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে। এরপর একে একে অন্য রুটের ট্রেনগুলোও প্লাটফর্ম ছাড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা