সংসদ অধিবেশন (ফাইল ফটো)
জাতীয়

সংসদ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ বসবে।

সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টা সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশনের শুরু হবে।

এ ছাড়া আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ ও পেমেন্ট অ্যান্ড সেটলমেন্টস বিল-২০২২ সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ এ অধিবেশনের আহ্বান করেন।

এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনের পর শুরু হবে বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের (এমপি) করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন: বাম জোটের হরতাল শুরু

নিয়ম অনুসারে, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করা হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম ও বছরের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। করোনা শুরুর পর সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল। আজকের অধিবেশন থেকে সংসদে উপস্থিত হয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার সুযোগ পেতে পারেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা