১৯ মার্চের রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
জাতীয়

১৯ মার্চ স্বাধীনতা যুদ্ধের একটি মাইলফলক

সান নিউজ ডেস্ক : ১৯ মার্চ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একটি মাইলফলক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাই এই দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

শনিবার (১৯ মার্চ) সকালে সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর এ মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। বাঙালির এ দীর্ঘ ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে যিনি সফল নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধ শুরু হয়। লক্ষণীয় বিষয় হচ্ছে ২৬ মার্চের আগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে ১৯ মার্চ গাজীপুরে সংগঠিত হয়েছিল প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। সেই প্রতিরোধযুদ্ধে নিহত হয়েছিলেন হুরমত, নিয়ামত, মনু খলিফা ও কানু মিয়া। আহত হয়েছিলেন আরও অনেকে।

আরও পড়ুন : মানুষকে অসুখী করার চেষ্টা করছে বিএনপি

জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এতে আরও বক্তব্য দেন পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অধ্যাপক এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।

আরও পড়ুন : বিদ্যালয়ে বই পৌঁছেনি তথ্য সঠিক নয়

এর আগে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে ১৯ মার্চ শহীদদের স্মরণে নির্মিত স্মারক ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা