হাদিসুর রহমান (ছবি: সংগৃহীত)
জাতীয়

হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছবে রোববার

সাননিউজ ডেস্ক: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় মারা যাওয়া হাদিসুর রহমানের মরদেহ রোববার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছাবে। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম এক ফেসবুক বার্তায় জানান, হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের বাংকার থেকে শুক্রবার মলদোভায় নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ শনিবার সকালের মধ্যে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছবে।

সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষ করে মরদেহ ১৩ মার্চ বাংলাদেশে পৌঁছবে।

হাদিসুর রহমান ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ নিয়ে একটি ফ্রিজার ভ্যান শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে রওনা দেয়। এর আগে রোমানিয়া কর্তৃপক্ষ হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চেয়েছে। পরে বাংলাদেশ থেকে তার পরিবারের সম্মতিপত্র পাঠানো হয়।

এদিকে বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক গত ৯ মার্চ দুপুরে দেশে ফিরেছেন।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটির অলিভিয়া বন্দরে জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে নোঙর করা অবস্থায় আটকা যায়। গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হলে জাহাজে আগুন ধরে হাদিসুর রহমান মারা যান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা