পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করে আনন্দ পাই

সান নিউজ ডেস্ক: শেখ হাসিনার সঙ্গে কাজ করে আমরা আনন্দ পাই। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। দেশের সেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

আরও পড়ুন: দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণ যাতে সরকারের সকল সুযোগ সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে, শেখ হাসিনার সাথে আমরা যারা কাজ করি, তার সাথে কাজ করে আমরা আনন্দ পাই।

রবিবার (৬ মার্চ ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ স্থানীয় বিভিন্ন উন্নয়নপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।

তিনি বলেন, সরকার দেশের হাওর অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে। সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের গ্রামের অবস্থা খুব খারাপ জানিয়ে তিনি বলেন, সিলেট জেলার হাওর অঞ্চলের মানুষেরপাশাপাশাশি সিলেটের বিভিন্ন গ্রামের দিকে নজর দেয়ার জন্য সরকারেরর প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন: রাজশাহীতে ৮০০ লিটার তেল উদ্ধার

এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্থানীয় ৩৮টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসমা বেগম। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান আশফাক আহমেদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম নুনু মিয়া। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

এতে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও উপজেলার বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা