তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

গণমাধ্যমকর্মী আইন সংশোধন হবে

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন, ২০১৮’-এ সাংবাদিকদের দ্বিমত রয়েছে, এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করে সংসদীয় কমিটির বৈঠকে সংশোধন করা হবে।

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২২ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দ্বিমত থাকা বিষয়গুলো সংশোধনের সুযোগ রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ আইন হবে সাংবাদিকদের সুরক্ষার জন্য। শেষ পর্যন্ত এ আইনে যেন কারও কোনো দ্বিমত না থাকে।

ড. হাছান মাহমুদ বলেন, এ আইনের কিছু সংশোধন প্রয়োজন, এ নিয়ে সংসদীয় কমিটির সভাপতির (হাসানুল হক ইনু) সঙ্গে আমার কথা হয়েছে। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। সেটি কাম্য নয়।

আরও পড়ুন: সাহারা খাতুনের জন্মদিন

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও ইলেকট্রনিক মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না। তবে সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে সর্বশেষ নবম ওয়েজবোর্ড কার্যকর করতে হবে। মালিকপক্ষ আদালত থেকে যে আদেশ এনে ওয়েজবোর্ড দিচ্ছে না, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যেন সেটা দ্রুত কার্যকর হয়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যার মাধ্যমে সরকার অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা দিচ্ছে। শিগগির এ ট্রাস্টের একটি নীতিমালা হবে, যেন সঠিকভাবে প্রকৃত সাংবাদিকরা সুরক্ষা পায়।

সাংবাদিক নেতাদের ‘ওয়েজবোর্ড কার্যকর না করা পর্যন্ত সরকার প্রদত্ত বিজ্ঞাপন ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ রাখার’ বিষয়ে ড. হাছান বলেন, এ বিষয়ে নেতাদের সঙ্গে বৈঠক করে কীভাবে কী করা যায় সে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: অগ্নিঝরা মার্চ শুরু

ড. হাছান মাহমুদ বলেন, মিডিয়ার মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিশৃঙ্খলা রয়েছে। সেগুলো একে একে চিহ্নিত করে সমাধান করা হচ্ছে। আমরা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করেছি, এতে মালিকরা লাভবান হচ্ছেন। তাদের চ্যানেলের সিরিয়াল করা হয়েছে, সেজন্য ক্যাবল অপারেটরদের কাছে আর জিম্মি হতে হচ্ছে না।

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা