আত্মহত্যা (ছবি: প্রতীকী)
জাতীয়

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকার একটি বাসা থেকে মিতু আক্তার (১৭) নামের এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিতু।

রোববার ২৭ (ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

শনিবার রাতে খিলগাঁও মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নোয়াখালী চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মনির হোসেন এবং হোসনে আরা বেগম দম্পতির মেয়ে মিতু। স্বামী সিএনজি অটোরিকশা চালক সজিবের সঙ্গে থাকতেন মিতু।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মৎ সোনিয়া পারভীন জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে মেরাদিয়ার বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাসায় লোহার এঙেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল মিতু এবং দরজাটি খোলা ছিল।

আরও পড়ুন: নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং ঝগড়ার কারণে রাতে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও দরজা না খোলায় ড্রিল মেশিন দিয়ে দরজার ছিটকিনি কেটে তার রুমের ভেতর ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী। পরে থানায় খবর দেওয়া হয়। তবে ময়নাতদন্তের পর মিতুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার স্বামী সজিবকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা