জাতীয়

পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে। এ লক্ষ্যে ৬ সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ তথ্য জানান। এতে বলা হয়, চলতি বছরের মার্চ মাস থেকে তিন মাস ঢাকায় অবস্থান করবে তারা। এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও বলা হয়, মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চ মাসে তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা তিন হাজার ৪০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন।

প্রসঙ্গত, রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর উত্তর-পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। রোমানিয়ার পূর্বদিকে রয়েছে কৃষ্ণ সাগর, আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত। এর রাজধানীর নাম বুখারেস্ট।

আরও পড়ুন: আরও ১৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

স্বাধীনতার পূর্বে রোমানিয়া উসমানীয় সাম্রাজ্য অংশ ছিল। দেশটি ২০০৪ সাল হতে ন্যাটোর সদস্য, এবং অচিরেই এটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে যাচ্ছে। ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য। দেশটি ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম আয়তনের দেশ। এর আয়তন ২৩৮.৪০০ বর্গ কিলোমিটার (৯২,০০০ বর্গ মাইল)। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সপ্তম বৃহত্তম জনসংখ্যার দেশ ।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিলেন রেজা কিবরিয়া

রোমানিয়ার জনসংখ্যার ১৯ মিলিয়ন এর উপর। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট ইউরোপীয় ইউনিয়নের দশম বৃহত্তম শহর যাতে প্রায় ২ মিলিয়ন বা ২০ লাখ লোকের বসবাস। বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে রোমানিয়া।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা