কেএম নূরুল হুদা (ছবি: সংগৃহীত)
জাতীয়
বিদায়বেলায় সিইসি

দায়িত্ব যথাযথভাবে পালন করেছি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এবং চার কমিশনারের পাঁচ বছর মেয়াদের শেষ দিন আজ। বিদায়বেলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে হুদা কমিশন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান নির্বাচন কমিশনার। গত পাঁচ বছরের সফলতার চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সিইসি বলেন, দেখতে দেখতে নির্বাচন কমিশনে আমাদের দীর্ঘ পাঁচ বছর কেটে গেল। আজই আমাদের শেষ কর্মদিবস। দীর্ঘ পাঁচ বছর আমরা নির্বাচন কমিশনে অনেক ব্যস্ততম সময় পার করেছি। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং আমরা তা সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছি। দেশের সংবিধান প্রদত্ত দায়িত্বসহ যাবতীয় সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।

কেএম নূরুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশন গত পাঁচ বছরে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, জাতীয় সংসদের উপনির্বাচন ও সব স্থানীয় সরকার পরিষদের সাধারণ এবং উপনির্বাচনসহ ৬ হাজার ৬৯০টি নির্বাচন অনুষ্ঠান করেছে। করোনা মহামারির কারণে কিছু নির্বাচন সময়মতো করতে না পারলেও পরে তা যথাযথভাবে সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমান।

আরও পড়ুন: আজ বিদায় নেবে হুদা কমিশন

উল্লেখ, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি নূরুল হুদা কমিশন দায়িত্ব নেন। পাঁচ বছর মেয়াদের শেষ দিন আজ। নতুন নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটি কাজ করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কমিশন গঠন না হওয়ার কারণে কয়েক দিন সিইসি ও ইসি পদ ফাঁকা থাকছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা