জাতীয়

সার্চ কমিটিতে পাওয়া নাম প্রকাশ করা হবে

সান নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশন বা ইসি গঠনে সার্চ কমিটির কাছে জমা দেয়া সব নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অনুসন্ধান (সার্চ) কমিটিতে প্রস্তাব করা সব নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। যেসব রাজনৈতিক দল ও সংগঠন নাম প্রস্তাব করেনি তারা সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ৫টা পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) তৃতীয় সেশনে বৈঠক শুরুর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যতগুলো নাম পেয়েছি এবং আগামীকাল বিকেল ৫টার মধ্যে যদি আরও নাম আসে, তা যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গণমাধ্যমও সেখান থেকে নাম প্রকাশ করতে পারবে।

রোববার বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে সার্চ কমিটির ৩য় ও শেষ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

ইতোমধ্যে দুই দফা বৈঠকে বিশিষ্টজনরা প্রস্তাবিতদের নামের তালিকা প্রকাশের দাবি করেছেন সার্চ কমিটির কাছে।

আরও পড়ুন: বসন্তরে মনোরম সাজ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শনিবার (১২ ফেব্রুয়ারি) বলেছিলেন, তখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে ৩০৯ জনের নাম জমা পড়েছিল।

এর আগে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে শেষ দফার বৈঠক শুরু হয়।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক), প্রজন্ম ৭১-এর আসিফ মুনির তন্ময় এবং ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক, অধ্যাপক জাফর ইকবাল, কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. ওবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ আরও কয়েকজন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা