জাতীয়

মুন্নীর অশ্লীল ভিডিও ছড়ায় নুর

নিজস্ব প্রতিবেদক: ৭১ টিভির উপস্থাপক নাজনীন আক্তার ওরফে নাজনীন মুন্নীর মিথ্যা অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবদল কর্মী নুর হোসাইন নুরু ও ছাত্র অধিকার পরিষদের কর্মী সজীব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান।

এর আগে ভুক্তভোগী নাজনীন মুন্নীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হালিশহর থেকে নুর হোসাইন নুরু ও নরসিংদী থেকে সজীব মিয়াকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই আসামির মধ্যে নুর হোসাইন নুরু চট্টগ্রামের হালিশহর যুবদলের সক্রিয় কর্মী এবং সজীব মিয়া রাজধানীর সবুজবাগ থানা ছাত্র অধিকার পরিষদের সক্রিয় একজন কর্মী।

আরও পড়ুন: প্রিয়জনকে জড়িয়ে ধরার উপকারিতা

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি জানায়, ছাত্র অধিকার পরিষদের সবুজবাগ থানা কমিটির সহ-সভাপতি তারিকুল ইসলাম তন্ময় ও যুবদল সিনিয়র নেতার নির্দেশে নুর ও সজীব ফটোশপে এডিট করা নাজনীনের মিথ্যা অশ্লীল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নাজনীন মুন্নীর নজরে আসলে এ বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি গুলশান থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ করেন।

আরও পড়ুন: এ মাসেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

অভিযোগে বলা হয়, একটি মৌলবাদী সম্প্রদায় ও কিছু রাজনৈতিক দলের কর্মীরা তার কাজে ঈর্ষান্বিত হয়ে চেহারার কিছু অংশ ফটোশপের মাধ্যমে এডিট করে নগ্ন ও অশ্লীল ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

তিনি জানান, ‘নুর হোসাইন নুরু নামে একটি ফেসবুক আইডিসহ আরও একাধিক ফেসবুক আইডি ও ব্লগ থেকে তার এই ভিডিও ছড়িয়েছে দেয়া হয়েছে।

আরও পড়ুন: আসছে দোতলা ট্রেন

মো. আসাদুজ্জামান বলেন, গুলশান থানা পুলিশ তদন্ত করে একটি ফেসবুক আইডি ও একটি ব্লগ থেকে এই অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রমাণ পায়। এরপর আইডি ও ব্লগের মালিককে শনাক্ত করে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আমরা ‘জনগণের মুখোমুখি’ নামে একটি ব্লগকে শনাক্ত করতে পারি। এই ব্লগটি থেকেও মুন্নীর ছবি এডিট করে বানানো অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই ব্লগটির মালিক হচ্ছেন সজীব মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, সিনিয়র নেতাদের নির্দেশে তারা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা