ডা. সেলিনা হায়াত আইভী (ছবি: সংগৃহীত)
জাতীয়

শপথ নিলেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। এ নিয়ে টানা তৃতীয়বার নাসিকের মেয়র হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়রের শপথ শেষে নবনির্বাচিত কাউন্সিলদের শপথ পাঠ করিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এদিকে শপথ নিতে এদিন সকালেই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। প্রত্যেক কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন আইভী।

আরও পড়ুন: শতভাগ যাত্রী নিয়ে রেল চলাচল শুরু

এছাড়া ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। গত ২৭ জানুয়ারি এ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা