ছবি-সংগৃহিত
জাতীয়
পীর হাবিবের মৃত্যুতে

আইজিপি-র‌্যাব ডিজির শোক

সাননিউজ ডেস্ক: দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি এক শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমান দেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে এক পুরোধা ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

ডিজি তার শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন দেশে আধুনিক সাংবাদিকতায় একজন অনন্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তার ভূমিকার কথা গণমাধ্যমকর্মীরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবেন।

আইজিপি ও র‍্যাব মহাপরিচালক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পীর হাবিবুর রহমান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা