জাতীয় রাজস্ববোর্ড (ছবি-সংগৃহীত)
জাতীয়

ভ্যাটযন্ত্র নিয়ে অসন্তোষ আছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন, স্বর্ণ আমদানি সহজ করতে আগামী বাজেটে উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, স্বর্ণনীতি থাকার পরও কোনোভাবেই স্বর্ণের চোরাচালানে ভাটা পড়েনি। স্বর্ণ চোরাচালান বন্ধ করা চ্যালেঞ্জিং।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ১৩ তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারির ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আবু হেনা বলেন, শুধু রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য নয়, লেনদেন মাধ্যমে হিসেবেও স্বর্ণ চোরাচালান করা হয়। স্বর্ণ আমদানির সুযোগ দেওয়ার পরও বৈধ পথে আমদানি খুব একটা বাড়েনি, চোরাচালানে ভাটা পড়েনি। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া দরকার।

তিনি বলেন, সম্পূর্ণভাবে স্বর্ণ চোরাচালান বন্ধ করা যাবে কি না জানি না। নানাভাবে স্বর্ণ চোরাচালান হয়, এটাই বাস্তবতা। সারা বিশ্বেই স্বর্ণ চোরাচালান ঘটে, হয়। তারপরও আমরা চেষ্টা করছি। যদি রাজস্ব লোডের কারণে স্বর্ণ চোরাচালানের প্রবণতা হয়, সেটিকে আমার দেখার চেষ্টা করছি।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ভ্যাটযন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারি চাকরিজীবি, কাস্টমস কর্মকর্তাদের অনেকেই ভ্যাট দিতে চান না।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ আগস্ট রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু দোকানে ইএফডি যন্ত্র বসানো শুরু হয়। ৫ টি কমিশনারেটে (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৫৯১টি ইএফডি যন্ত্র বসানো হয়েছে।

আরও পড়ুন: নতুন এমপিওভুক্তির ঘোষণা আসছে

অনুষ্ঠানে ভেনাস জুয়েলার্স লিমিটেডকে ইএফডির মাধ্যমে ভ্যাট সংগ্রহে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় প্রদান করায় ‘দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার গঙ্গা চরণ মালাকার।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা