তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি-সংগৃহীত)
জাতীয়

বাংলাদেশ দ্রুত শিল্পোন্নত হচ্ছে

বাংলাদেশে আজ ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা মেলে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় ড. হাছান মাহমুদ আরও বলেন, আগে ছেঁড়া কাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। আকাশ থেকে আর কুড়ে ঘর দেখা যায় না। এসব সম্ভব হয়েছে ব্যবসায়ীদের প্রচেষ্টা আর শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।

আজ শনিবার ( ৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার। সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। বিদেশিদের কাছে ছোট করার রাজনীতি না থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো।

আরও পড়ুন: সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

বাংলাদেশ দ্রুত সময়ে শিল্পায়নে রূপান্তরিত হচ্ছে। আমাদের লক্ষ ২০৪১ সালে উন্নত দেশ এবং ২০৩১ সালে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা