গুলি (ছবি: প্রতীকী)
জাতীয়

চায়ের দোকানে যুবলীগ নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে চায়ের দোকানে প্রবেশ করে যুবলীগের প্রচার সম্পাদক মো. শাকিলের (৩০) দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ শাকিলের ভাই সাব্বির।

সাব্বির বলেন, আহত অবস্থায় রাত সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তিনি বলেন, আমার ভাই চায়ের দোকানে বসে ছিলো। সেখানে এসে আমার ভাইকে দুই পায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শাকিল খিলগাঁও থানার ৩ নং ওয়ার্ডের যুবলীগের প্রচার সম্পাদক বলেও জানান সাব্বির।

আরও পড়ুন: ২১৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রাতে খিলগাঁও এলাকা থেকে এক জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা