জাতীয়

এনডিবির নতুনধারা প্রতিবাদে ‘চুলা মিছিল’

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাকালে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ যখন অতিষ্ট তখন নতুন করে আবারও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে চুলা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ-এনডিবি। সেই সাথে এ সংক্রান্ত নাগরিক প্রস্তাবনা করেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, অনেক বাড়িতে গ্যাস থাকার পরেও মানুষ এলপিজি সিলিন্ডার কিনছে। ঠিকমতো গ্যাস পাচ্ছে না। তবুও মানুষ বছরের পর বছর গ্যাস বিল দিয়ে যাচ্ছে। সেই সমস্যা সমাধান না করে বরং নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটা জনগণের ওপর নতুন করে অত্যাচার করা হচ্ছে।

এ সময় নাগরিক প্রস্তবনা জানিয়ে বক্তারা বলেন, নতুনধারার রাজনীতিকরা মনে করেন, গ্যাসের দাম বৃদ্ধি কোনো সমাধান নয়, বরং ভোগান্তি। গ্যাসের মজুদ ও সংকট সমাধানে মিটার রিডিংয়ের ব্যবস্থার পাশাপাশি সরকারিভাবে মনিটরিং টিম করতে হবে। এতে করে গ্যাসের অপচয় রোধ হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবশ্যই জনসচেতনতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ- এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা