করোনা প্রতিরোধে টিকা (ছবি: সংগৃহীত)
জাতীয়

দুই ডোজ টিকা পেয়েছেন ছয় কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে দেশে এখন পর্যন্ত মোট ৬ কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৩৪৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫ লাখ ৮ হাজার ২০০ জন। এর মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

এক বছর আগে ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে টিকার কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকার কার্যক্রম শুরু করা হয়।

অপরদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ২৯৬ স্কুল শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১৯ লাখ ২২ হাজার ৬৩৪ শিক্ষার্থী।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্যমে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা