মেয়র মো. আতিকুল ইসলাম (ছবি: সংগৃহীত)
জাতীয়

‘নিজের স্বার্থেই মাস্ক পরতে হবে’

নিজস্ব প্রতিবেদক: মাস্ক দেখানোর জন্য নয়, নিজের স্বার্থেই পরতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে ১০ দিনব্যাপী জনসচেতনতামূলক ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, কয়েকদিনের ক্যাম্পেইনের পর মাঠে ম্যাজিস্ট্রেটরা নামবেন। হুট করে কোনো প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে চাই না। আমরা জনগণকে সচেতন করতে চাই। মাস্ক দেখানোর জন্য নয়, নিজের স্বার্থেই পরতে হবে। নিজে বাঁচি অবং অন্যকে বাঁচাই। নিজের পরিবার সুস্থ থাকলে অন্যের পরিবারও সুস্থ থাকবে।

তিনি বলেন, এরইমধ্যে আমরা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩২ লাখ মাস্ক বিতরণ করেছি। আজকে থেকে প্রায় ৩ লাখ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছি। মাস্ক পড়ার জন্য জনগণকে আমরা উদ্বুদ্ধ করছি একইসঙ্গে বিভিন্ন মার্কেট ও হোটেলে যাচ্ছি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা