জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে বাস- সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২১ জানুয়ারী) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন (৩৮) তার স্বামী রিয়াজুল (৪৮)। আহত হয়েছেন শারমিন ও রিয়াজুলের মেয়ে মিষ্টি (১১)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ জানান, তার মা মহাখালী ক্যান্সার হসপিটালে ভর্তি এবং তার অবস্থাও গুরুতর। মা'কে দেখতে গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি, ও তাদের এক সন্তান ঢাকায় আসেন। ভোরে সদর ঘাট নেমে আমার (ছেলে) বাসায় মাতুয়াইলে আসার পথে যাত্রাবাড়ীতে সড়কে দূর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে'ই মৃত ঘোষণা করেন।

আহত শিশু মিষ্টি চিকিৎসাধীন। ছেলে তানভীর ঢাকা মাতুয়াইলে ব্যাবসা করেন এবং সেখানেই বসবাস করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা