জাতীয়

ভাড়ার দ্বন্দ্বে কনডাক্টরের ধাক্কায় যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার ওয়ারীতে ভাড়া নিয়ে দ্বন্দ্বে ইরফান (৪৮) নামে এক ব্যক্তিকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে কনডাক্টরের বিরুদ্ধে। ওয়ারীর জয় কালী মন্দির মোড়ে বৃহস্পতিবার (২০জানুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। ইরফানের সহকর্মী আব্দুল কাদের জানান, ইরফান নবাবপুরে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতো। তার বাসা ডেমরায় এলাকায়। সকালে ডেমরা থেকে গ্রিনবাংলা বাসে করে নবাবপুরে আসছিলেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জানতে পারি বাসের কনডাক্টরে সঙ্গে ভাড়া নিয়ে তর্কা হয় ইরফানের। একপর্যায়ে কনডাক্টর তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওয়ারী থানার এসআই আরাফাত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি গ্রিন বাংলা নামের একটি বাসে ছিলেন ইরফান। বাসটি জয় কালী মন্দির মোড়ে এলে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কনডাক্টর মোজাম্মেল তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে আটক করার পরে কৌশলে পালিয়ে যায় সে। মোজাম্মেলকে আটক ও গ্রিনবাংলা বাস জব্দ করতে কাজ শুরু করেছে পুলিশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা