জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশের এএসআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এপিবিএন পুলিশ সদস্য এএসআই মীর আঃ হান্নান (৫৮)। চতুর্থ এপিবিএন হেডকোয়ার্টারের অধীনে এয়ারপোর্টে কর্মরত ছিলেন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এএসআই মীর আব্দুল হান্নান সাতক্ষীরা কলারোয়ার মৃত আবদুল হামিদের ছেলে।

আব্দুল হান্নানের স্ত্রী বড় ভাই আব্দুল মোমেন জানিয়েছেন, হান্নান কর্মস্থল থেকে ছুটি নিয়ে আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রামের বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার পথে বিমানবন্দর থেকে বাসে উঠেন। পরে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় গিয়ে বাসে অচেতন হয়ে পড়েন। তার কাছে থাকা মোবাইল দিয়ে পথচারীরা ফোন করে বিষয়টি জানান। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, তার কাছে থেকে কত টাকা বা কি খোয়া গেছে। তা জানতে পারিনি। তবে জ্ঞান ফিরার পর বলা যাবে বলে মন্তব্য করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, অচেতন পুলিশ সদস্য আব্দুল হান্নানকে ঢামেক হাসপাতালে পাকস্থলী পরিস্কারের পর মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা