সড়ক দুর্ঘটনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের

রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২০ বছর।

শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। আমরা বাসটিকে শনাক্তের চেষ্টা করছি। নিহত যুবকের গায়ে লাল টি-শার্ট ও হালকা খয়েরি চেক ফুল প্যান্ট ছিল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা