স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
জাতীয়

সীমান্তে লেথাল আর্মস ব্যবহার বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সীমান্তে লেথাল আর্মস ব্যবহার বন্ধ হচ্ছে।

মঙ্গলবার (১১ জানুয়া‌রি) দুপুর ১টায় র‍্যাব-১৩ রংপুর কর্তৃক আ‌য়ো‌জিত কু‌ড়িগ্রা‌মের ধরলা নদীর পূর্ব প্রা‌ন্তে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যা‌য়ে আ‌লোচনায় এই সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

আসাদুজ্জামান খান ব‌লেন, ‘বাংলা‌দেশ-ভারত ভ্রাতৃপ্রতিম দেশ। সীমা‌ন্তের ওপা‌রে যারা থা‌কেন তা‌দের সঙ্গে এপা‌রের সীমান্তবর্তী বা‌সিন্দা‌দের নানা কা‌জে সুসম্পর্ক থা‌কে। হয়‌তো ম‌নের টা‌নে নি‌জের অজা‌ন্তে অ‌নে‌কে সীমানা অ‌তিক্রম ক‌রে ফে‌লেন। হয়‌তো অ‌নে‌কে যেটা করা উ‌চিত নয় সেটাও ক‌রে ফে‌লেন। এ জন্য মা‌ঝে মা‌ঝে দুই-এক‌টি ঘটনা ঘ‌টে যায়।’

সীমা‌ন্তে হত্যা ব‌ন্ধে গৃহীত উ‌দ্যোগ প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, ‌‘দুই দে‌শের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যা‌য়ে এবং বি‌জি‌বি-বিএসএফ পর্যা‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে। সিদ্ধান্ত হয়েছে, সীমান্ত হত্যা বন্ধ হ‌বে এবং লেথাল আর্মস ব্যবহার করা হ‌বে না। তারপরও মা‌ঝে মা‌ঝে কিছু ঘটনা ঘ‌টে যায়। এসব ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাই আন্তরিক।’

কুড়িগ্রামে হাজারেরও বেশি মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিএন‌পি নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে অনাহূত কার‌ণে মামলা দেওয়া হ‌চ্ছে—এমন অ‌ভি‌যোগ প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, ‘অনাহূত কারণ কা‌কে ব‌লে আ‌মি সেটা জা‌নি না। যখন ভাঙচুর হয়, জীবননাশ হয়, অ‌গ্নিসং‌যো‌গের ঘটনা ঘ‌টে, তখন এসব মামলা হয়।’

প‌রে এক হাজারেরও বেশি দুস্থ মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা