ফাইল ফটো
জাতীয়

রেলে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে রেলে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট করছে। রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) জানায়, আগামী ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য টিকেটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে।

এ কারণে আগামী ১৫ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

সাধারণত ৫ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এর আগের বিধিনিষেধের সময় ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অনলাইনে ও বাকি টিকিট কাউন্টারে বিক্রি করেছে রেলওয়ে। তখন ভাড়া বাড়ানো হয়নি।

সরকার ওমিক্রন রোধে আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা