জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: মারা গেছেন দগ্ধ রাসেল

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোঃ রাসেল শেখ (৩৮) নামের আরও একজন মারা গেছেন। সোমবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটায় আইসিইউতে ১২ নং বিছানায় লাইফ সাপোর্টে থাকাকালীন মারা যান তিনি।

এর আগে গত ২৪ ডিসেম্বর দগ্ধ রাসেল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি হন। তিনি খুলনা জেলার সদর উপজেলার শিববাড়ি গ্রামের মৃত গাফফার শেখের ছেলে। তবে রাসেল রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি জানান, রাসেলের শরীরের ২৮ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিলো।

জানা গেছে, আগুনে রাসেলের দুই সন্তান জীবন (১৪) ও ইমন (৯) লঞ্চেই মারা গিয়েছিল। এছাড়া তার শাশুড়ি মনোয়ারা বেগম (৬০) এবং শ্যালকের স্ত্রী রুমা (২০) ও রুমার মেয়ে অহনা (৩) আগুনে দগ্ধ হয়ে মারা যায়। বর্তমানে রাসেলের স্ত্রী পুতুল এবং পুতুলের বড় ভাই কালু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাসেলের ছোট ভাইয়ের স্ত্রী ময়না জানান, রাসেল ভাই একটি রুটির দোকানের ভ্যান গাড়ি চালাতেন। তিনি ঢাকা থেকে বেড়াতে পরিবারসহ ঝালকাঠিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আমাদের পরিবার এলোমেলো হয়ে গেল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে বিস্ফোরণের পর পুরো লঞ্চে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। লঞ্চটি ভাসতে ভাসতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকার সুগন্ধা নদীর তীরে আটকে যায়। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা