জাতীয়

আমার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা আছে

সান নিউজ ডেস্ক: সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র কারও ভিসা বাতিল করলে তাকে তা জানানোর বিধান আছে। কিন্তু এখন পর্যন্ত আমি এই সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাইনি। আমি যতটুকু জানি, আমার বৈধ ভিসা আছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে কিনা এমন প্রশ্নের জবাবে জেনারেল আজিজ সরাসরি তা অস্বীকার করেন। তিনি জানান, তিনিও গণমাধ্যমেই এই সংবাদ শুনেছেন।

আজিজ আহমেদ বলেন, ‘কয়েক শ কোটি নয়, আমাকে সামান্য কিছুর সূত্র দিন, যাতে বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। শত শত কোটি নয়, যদি...বলতে পারেন লাখ লাখ বা এক-দুই কোটি টাকা আছে, তাহলে ওটা দিয়ে আমি পরিকল্পনা করব আমার ভবিষ্যৎটা স্বাচ্ছন্দ্য হতে পারে কি না।’ তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ মনগড়া হিসেবে অভিহিত করেন তিনি। অবসরজীবন নিয়ে তিনি বলেন, অবসরের পর তিনি এখন দায়িত্বের চাপ থেকে মুক্ত। এ মুহূর্তে পোস্ট ডক্টরাল করছেন, সেই বিষয়ে গবেষণা করেই সময় কাটাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি বলা হয়েছিল সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাস্তবে গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ নতুন নাম আর ভিন্ন ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন। এ বিষয়ে প্রশ্নের উত্তরে সাবেক সেনাপ্রধান বলেন, ‘কত লাখ লাখ বাংলাদেশি বিদেশে আছেন, তাঁদের কি নিজস্ব নাম, পিতৃপরিচয় বা ঠিকানা অ্যাকচুয়েলটা ইউজ করছেন?’

নাম-পরিচয় পরিবর্তনে প্রভাব খাটিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক এ সেনাপ্রধান বলেন, ‘একটা উদাহরণ দেন কোনো জায়গায় আমি কাউকে টেলিফোন করেছি কি না, যে আপনি একে নির্দেশ দিয়েছেন যে এটা করে দাও। এ রকম কোনো এভিডেন্স কি আপনাদের কাছে আছে? প্রমাণ দেন।’

আজিজ আহমেদ চ্যালেঞ্জ করেন, সামরিক বাহিনীতে সিগন্যাল সরঞ্জাম কেনার বিষয়ে আল-জাজিরা টেলিভিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা পুরোপুরি মিথ্যা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমার ভাই এই কেনাকাটার সঙ্গে যুক্ত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে, এর ক্রয়ের সঙ্গে আমার কোনো ভাই বা আত্মীয়-স্বজন জড়িত ছিলেন না।

তিনি আরও বলেন, আমি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই সিগনাল সরঞ্জাম ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২৬ জুন ২০১৮ সালে চুক্তি সম্পাদন করে। আর আমি ওই বছরের মধ্যে ২৫ জুন দায়িত্ব গ্রহণ করি। একদিনের মধ্যে কিভাবে এখানে দুর্নীতি হলো?

সাবেক সেনাপ্রধান আজিজ বলেন, আগামী (২০২২) জুনের ২৫ তারিখের পর আমার সম্পূর্ণ রিটায়ারমেন্ট শুরু হবে। তখন আমি চিন্তা করব এ ব্যাপারে কী করা যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা