জাতীয়

দেশ গড়তে কবিতাচর্চা বড় ভূমিকা রাখে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাপাঠ ও কাব্যচর্চা অনেক বড় ভূমিকা রাখে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী ‘উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ শীর্ষক সম্প্রীতির কবিতা আবৃত্তি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অতিথিবৃন্দ মঙ্গলদীপ প্রজ্জ্বলনের পর এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন অভিনয় ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তফা এমপি।

ড. হাছান বলেন, ‘পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সমাজ অনেক ক্ষেত্রে তা থেকে দূরে সরে গেছে।’

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী প্রজন্মকে সেই চেতনায় গড়ে তুলতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আর সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবিতাপাঠ ও কাব্যচর্চা মানুষকে পরিশীলিত করে। একারণে কবিতাচর্চাকে আরো উৎসাহিত করতে হবে।

এপ্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার নিজের কাব্য প্রেমের কথা উল্লেখ করে জানান, তার নির্দেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রতিমাসে দু’টি কবিতা পাঠের আসর প্রচার হয় এবং এই কেন্দ্রের টেরেস্ট্রিয়াল সম্প্রচার সারাদেশের মানুষ দেখতে পারেন। পাশাপাশি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমেও তা দেশব্যাপী দেখা যায়।

আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপা চক্রবর্তীর পরিচালনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিটিআরসি চেয়ারম্যান ও কবি শ্যামসুন্দর সিকদার, মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতিব্যক্তিত্ব ম. হামিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন দেওয়ান সাইদুল হাসান, রেহানা পারভীন, নাঈমা রুম্মান প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা