ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী মালদ্বীপের পথে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৩টায় মালে বিমানবন্দরে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. জাহিদ মালেক, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপযুক্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হওয়ার কথা রয়েছে।

মালেতে অবতরণের পর দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ভ্রমণের কার্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনার নেওয়ার পর প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি এমওইউ স্বাক্ষরিত হবে।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে জানা গেছে। সফরের তালিকায় রয়েছে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি কুশল বিনিময়।

এদিন রাতে মালদ্বীপের রাষ্ট্রপতির আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন তিনি। মালে সফরের তৃতীয় দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে পঞ্চম দিন রোববার (২৬ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সাননিউজ/এফএইচপি/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা