জাতীয়

দেশের মানুষকে গরিব থাকতে দেব না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গরিব থাকতে দেব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করব।

প্রধানমন্ত্রী বলেন, আমি কোনও কিছু চাই না। আমার চাওয়া পাওয়া নেই। যত কষ্ট হউক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাব।

সোমবার (২০ ডিসেম্বর) কূটনীতিতে অবদান রাখার জন্য সম্মাননা ও ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যে দুজন কূটনীতিক আজ সম্মানিত হলেন তারা তাদের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় অবদানের জন্য দেশি-বিদেশি দু’জন কূটনীতিককে এবারই প্রথম ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর পক্ষে এ মেডেল প্রদান করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবর্তিত বঙ্গবন্ধু পদক পেয়েছেন মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলম এবং ঢাকায় দু’বছরের বেশি সময় দায়িত্ব পালন করে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরি।

ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা