ফাইল ছবি
জাতীয়

খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইসলামী ব্যাংক উত্তরা শাখার অফিস সহকারী ছিলেন। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ছোট ভাই জিয়াউর রহমান জানান, সকালে কুড়িল বিশ্বরোড শেওড়া তার বাসা থেকে উত্তরা কর্মস্থলে যাওয়ার পথে খিলখেতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে বেলার সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার এসআই মো. রবিউল ইসলাম বলেন, খিলখেত নিকুঞ্জ ১ নং গেটের সামনে রাস্তায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে সেখান থেকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি শনাক্ত করা যায়নি। মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

মৃত হাবিবুর বরিশালের গৌরনদী উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। অবিবাহিত হাবিবুর রাজধানীর শেওড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা