জাতীয়

সংবিধান হস্তলেখকের জন্মদিন আজ

সাননিউজ ডেস্ক: ১৯৭২ সালে রচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক, চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা একেএম আবদুর রউফের জন্মদিন আজ। তিনি ১৯৩৫ সালের ১৫ ডিসেম্বর) খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।

একেএম আবদুর রউফ বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকার রূপকার, মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য থেকে প্রকাশিত ‘বাংলাদেশ সংবাদ পরিক্রমার’ সম্পাদক ও প্রকাশক ছিলেন।

আবদুর রউফ পূর্ব পাকিস্তানের সিভিল সার্ভিস ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা-কিউরেটরের দায়িত্ব পালন করেন এবং তার দায়িত্ব পালনকালে রউফ পুরনো চলচ্চিত্রের পুথি ও প্রিন্টসমূহ সংগ্রহ করেন।

আবদুর রউফের সংগ্রহের মধ্যে রয়েছে মুখ ও মুখোশ ছবির প্রিন্ট, ঢাকায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিস ছবির আলোকচিত্র, কাজী নজরুল ইসলাম পরিচালিত ধ্রুব (১৯৩৪) ছবির প্রিন্ট, প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছবির প্রিন্ট এবং উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র ছবির প্রিন্ট।

এছাড়া তিনি বইয়ের প্রচ্ছদও আঁকতেন। প্রায় ২ হাজার ৮শ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন তিনি।

শিল্পকলায় তার বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

আবদুর রউফ চিত্রশিল্পী হিসেবে যুক্তরাজ্য থেকে কুইন্স মাদার অ্যাওয়ার্ড ১৯৭২, রাষ্ট্রপতির স্বর্ণপদক ১৯৯২, বেগম রোকেয়া শিখা পদক (মরণোত্তর) ২০০৮, বাংলাদেশ আর্টিস্ট পরিষদ পদক ও জয়নুল আবেদিন স্মৃতি পদক লাভ করেন।

আব্দুর রউফ ২০০০ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন।

সানসনিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা