জাতীয়

সকাল ৯ টায় কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে সকাল ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে থাকার অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসছেন আগামীকাল বুধবার। তিনিসহ মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, এবার গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই আসবেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখবো। তাই শিক্ষার্থী ভাই-বোন ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য।

সকাল ১০টায় যাদের পরীক্ষা তাদের হাতে সময় নিয়ে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথাও আটকে যান তাহলে সঙ্গে সঙ্গে যেন ৯৯৯-এ ফোন করে আমাদের সহায়তা চান। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী বুধবার সকালের শিফটে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং উচ্চতর গণিত প্রথমপত্রের পরীক্ষা। বিকেলের শিফটে হবে গৃহ-ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথমপত্র, গৃহ-ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র ও ইসলাম শিক্ষা প্রথমপত্রের পরীক্ষা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা