বাংলামোটরে ১০ তলা ভবনে আগুন
জাতীয়

বাংলামোটরে ১০ তলা ভবনে আগুন, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারে একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডে তিন জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ভবনের ছয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

দগ্ধ তিন জনই 'রাবেয়া এন্টারপ্রাইজ' নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী। এদের মধ্যে মামুন খান (৩১) অসিফ সহকারী, তাফসির মিয়া (২৬) ও মানিক ফকির (২০) দু'জন শ্রমিক।

প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক আবু সাঈদ জানান, তারা বাচ্চাদের খেলনা সামগ্রী চীন থেকে আমদানি করেন। সেখানে কাজ করার সময়ে হঠাৎ আগুন লেগে যায়, এতে তারা দগ্ধ হয়েছেন।

দুর্ঘটনায় দগ্ধ শ্রমিক মানিক ফকির জানান, আমরা তিনজন সাত তলায় বাচ্চাদের খেলনা মালামালগুলো গোছানোর কাজ করছিলাম। সে সময় হঠাৎ রুমের মধ্যে আগুন ধরে যায়। এতে আমরা দগ্ধ হই। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, ৩ জনের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ, মানিক ফকিরের ২ শতাংশ ও তাফসীর ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা