ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
জাতীয়

শেরেবাংলা নগরে ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে সাগর হোসেন (২০) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

আহত সাগর পেশায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইন সংযোগ স্থাপনকারী।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা আহত সাগরের বন্ধু কামাল জানান, সাগরের সাথে স্থানীয় জুনিয়র গ্রুপের নাঈমের সঙ্গে ইন্টারনেট সংযোগ দেয়া নিয়ে দ্বন্দ্ব চলছিলো। তারই জের ধরে তালতলায় সাগরের ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকেলে জুনিয়র গ্রুপের নাঈম, বিল্লাল, আশিক, শান্ত ,খলিল, জাহিদসহ ৮-১০ জন মিলে চাপাতি দিয়ে সাগরের দুই হাতে, মাথায় ও পেটে অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাতটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক জানান, আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট শেরেবাংলা নগর থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা