২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ
জাতীয়

২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ২৫টি বাস কোম্পানির বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধ বারবার করায় এই রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিআরটিএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদনের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের একই অপরাধ পুনরাবৃত্তিকারী ২৫টি বাস কোম্পানির বাসের তালিকা করা হয়েছে। তালিকাতে গাড়ির নম্বর, অপরাধ সংঘটনের তারিখ ও জরিমানার তথ্য উল্লেখ করে রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রো আরটিসি কর্তৃপক্ষের কাছে তালিকা ইতোমধ্যে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে গত এক মাসে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৮০টি বাস সিএনজিচালিত ও এক হাজার ৩২৮টি বাস ডিজেলচালিত। গত ৮ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলে।

তালিকায় সবচেয়ে বেশি নিয়মভঙ্গকারী ও অপরাধকারী বাস কোম্পানির মধ্যে রয়েছে- বসুমতি, রাইদা, পরীস্থান, এমএম লাভলী, অনাবিল, আলিফ, লাব্বাইক, তুরাগ, বলাকা ও স্বাধীন, প্রজাপতি, রজনীগন্ধা, শিকড়, আকাশ, আজমেরী, মনজিল, প্রভাতি, বনশ্রী, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর ক্লাসিক, মিডলাইন, ডি-লিংক, রাজধানী, গুলিস্তান-গাজীপুর পরিবহণ ও ভিআইপি পরিবহণ কোম্পানি।

এছাড়া অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। একইসাথে ৫ জন বাস চালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেয়া হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা