জাতীয়

মালিক শ্রমিকের সম্পর্ক সৌহার্দপূর্ণ হোক

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আমাদের বাস মালিক ও শ্রমিকদের সাথে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকে। মালিক শ্রমিক সবাইকে সবার সুবিধা অসুবিধা দেখতে হবে। তাহলে কারো মাঝে কোন বেদাবেদ থাকবে না।

বুধবার (৮ ডিসেম্বর) 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০' ও মহিলা কর্মজীবি হোস্টেলের ৮টি নবনির্মিত ভবন উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মালিকদের সব সময় মনে রাখতে হবে যে এ শ্রমিকরা শ্রম দিয়েই তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার সেই সঙ্গে শ্রমিকদেরও এ কথা মনে রাখতে হবে যে কারখানাগুলো আছে বলেই তারা কাজ করে খেতে পারছেন, তাদের পরিবার পরিজনকে পালতে পারছেন বা তারা নিজেরা আর্থিকভাবে কিছু উপার্জন করতে পারছেন। আর কারখানা যদি ঠিক মতো না চলে তাহলে নিজেদেরই ক্ষতি হবে। কাজেই যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে অর্থাৎ আপনার খাদ্যের ব্যবস্থা করে, আপনার জীবন জীবিকার ব্যবস্থা করে সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে।

তিনি আরও বলেন, তাদের জীবন-জীবিকা যাতে সুন্দর ভাবে চলে, সেই ব্যবস্থা করা। শ্রমের ন্যায্য মূল্যটা যেন তারা পায়, শ্রমের পরিবেশ যেন সুন্দর থাকে সেটাও তাদের দেখতে হবে। আবার শ্রমিকদেরও দায়িত্ব থাকবে কারখানাটা সুন্দরভাবে যেন চলে, উৎপাদন যেন বাড়ে, সেই ব্যাপারটা লক্ষ্য রাখা। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আপনাদের কাজ করতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা