জাতীয়

মই নিয়ে ছাদে পড়ে বাড়ির মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে নিজ ভবনের থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৫৭)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কদমতলায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের সদর উপজেলার রাজারচড় গ্রামের মৃত নুরুল হকের ছেলে হাবিবুর রহমান। তার স্ত্রীর নাম সেলিনা রহমান। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

মৃতের মেয়ে তানিয়া আক্তার বলেন, সবুজবাগ কদমতলায় একতলা তাদের নিজ ভবনের ছাদে পানির ট্যাংকিতে পানি আছে কিনা দেখতে লোহার মই দিয়ে উপরে উঠার সময়ে মই নিয়ে ছাদে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। সে সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। শব্দ শুনে নিচ থেকে স্বজনরা ছাদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা