জাতীয়

সমৃদ্ধ দেশ গঠনে সকল সম্প্রদায়ের একসাথে কাজ  করতে হবে 

নিজস্ব প্রতিবেদক: সমৃদ্ধ দেশ গঠনে সকল সম্প্রদায়ের একসাথে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি.

শুক্রবার (৩ ডিসেম্বর ) রাজধানীর তেজগাঁওয়ে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৬১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিণির্মানে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রায় সকল শ্রেণী-পেশার মানুষকে অংশগ্রহণ করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষকে সমানভাবে ভালবাসতেন। সকল শ্রেণি পেশার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করেছেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, খ্রীষ্টান সম্প্রদায়ের আতিথেয়তা, মানবিকতা, শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে নিজেদের আত্মসামাজিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত।। প্রতিমন্ত্রী এ সময় তাদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই সম্প্রদায়ের লোকজন দেশের জন‍্য নিবেদিত প্রাণ। সমবায়ের মাধ‍্যমে দীর্ঘদিন ধরে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সমবায় কার্যক্রমকে আরো বেগবান করার জন‍্য সমবায়ী নেতৃবৃন্দের প্রতি আশাবাদ ব‍্যক্ত করেন প্রতিমন্ত্রী।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্টা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড.মো.হারুন-অর-রশিদ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী সদস্য রেমন্ড আরেং, দি সেন্ট্রাল এসোসিয়েশন অফ খ্রিষ্টান কো-অপারেটিভ এর চেয়ারম্যান নির্মল রোজারিও সহ খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা