ফাইল ফটো
জাতীয়

বাসে আজ থেকে হাফ ভাড়া

নিজস্ব প্রতিবেদক: বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া আজ (১ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে। বিআরটিসির বাসে সারাদেশে হাফ ভাড়ায় যাতায়াত করেত পারবেন শিক্ষার্থীরা। বেসরকারি মালিকার বাসে শুধুমাত্র ঢাকা মহানগরীতে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিআরটিসির সকল বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। বিআরটিসির বাসগুলো যেন শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা না হয় সে বিষয়েও চালক-কন্ডাক্টরদের সতর্ক করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গণপরিবহনে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি। ১ ডিসেম্বর সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রদের হাফ ভাড়া নেবেন তারা। তবে সরকারি ছুটি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এটা কার্যকর হবে না। মঙ্গলবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আন্দোলনও শুরু করেন শিক্ষার্থীরা। পরে সারাদেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার।

২০১৮ সালের জুলাই-আগস্টে নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনে নয়টি দাবির অন্যতম একটি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া। বেসরকারি বাস মালিক নেতারা এ দাবি বাস্তবায়নে বাধা ছিলেন। আমলাতান্ত্রিক জটিলতাও ছিল। শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের চাপে শেষ পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হলো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা