জাতীয়

শান্তি সম্মেলনে 'শান্তি ঘোষণা' গ্রহণ করবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকায় আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য 'বিশ্ব শান্তি সম্মেলনে' ঢাকা একটি 'শান্তি ঘোষণা' গ্রহণ করবে। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শান্তি কর্মীদের সমাবেশের আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে রাজধানীতে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে টি-১০ ক্রিকেট ম্যাচের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ 'বিশ্ব শান্তি সম্মেলন' আয়োজন করছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৯১টি দেশের শান্তি কর্মীরা আমাদের শান্তি সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এখানে তারা বিশ্ব শান্তি বিষয়ে একটি ঘোষণা তৈরি করবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন কারণ তিনি বিশ্বাস করতেন 'উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য'।

ড. মোমেন বলেন, ঢাকা এই সম্মেলনে কোন রাষ্ট্র প্রধান বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানায়নি, বরং শান্তি ও সহিষ্ণুতার সংস্কৃতি প্রচারের জন্য বিভিন্ন দেশের শান্তি কর্মী, লেখক, কবি, গায়ক, নাগরিক এবং সমাজের বিশিষ্ট জনদের সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রীতি ম্যাচের পর পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা