ছবি: সংগৃহীত
জাতীয়

দক্ষিণের পর উত্তরের ময়লার গাড়িও কেড়ে নিল প্রাণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজছাত্রের নিহতের ঘটনার দ্বিতীয় দিনে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আরেক ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। আহসান কবির খান প্রথম আলোর সাবেক কর্মী।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর পান্থপথ শাপলা ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় কলাবাগান থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে।

নিহত আহসান কবির খান প্রেসের ব্যবসার সাথে জড়িত ছিলেন। এর আগে তিনি প্রথম আলো'র প্রেসে যুক্ত ছিলেন। শেষ কর্মস্থল হিসেবে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় যুক্ত ছিলেন।

নিহতের স্ত্রী বলেন, তিনি (স্বামী) মোটরসাইকেল চালাতে পারেন না। হয়তো কারো সাথে যাচ্ছিলেন। বেলা এগারোটায় কাজে বের হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, বুধবার (২৪ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হন। এ নিয়ে অভিযুক্ত চালকের শাস্তির দাবিতে গুলিস্তানসহ ডিএসসিসি ফটকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা