গুলিস্তানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জাতীয়

গুলিস্তানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহতের ঘটনায় দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর ) সকালে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে জড়ো হয়ে তারা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। পাশাপাশি সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানো অভিযুক্ত চালকের শাস্তি দাবি করে।


শিক্ষার্থীদের ডাকা শান্তিপূর্ণ সমাবেশে আসা কবি নজরুল কলেজের শিক্ষার্থী তানবীন বলেন, সড়কে প্রতিনিয়ত বেপরোয়া গাড়ি চালোনোর কারনে প্রতিদিন আমাদের কোনও না কোন শিক্ষার্থী মারা যাচ্ছে। যার সুষ্ঠু বিচার না হওয়ায় বন্ধ হচ্ছে না।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আশিক বলেন, নিরাপদ সড়কের পাশাপাশি প্রতিটি ড্রাইভার হেলপারের ডোপ টেস্টের মাধ্যমে লাইসেন্স দিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা