নিহত নাঈম হাসান (বামে), ছেলের মৃত্যুর সংবাদে বাবা শাহ আলমের আহাজারি (ডানে)
জাতীয়

ময়লার গাড়ি চাপায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাবার কাছ থেকে কলেজে যাবার জন্য বিদায় নিয়ে এসে দুনিয়া থেকে চিরবিদায় নিলেন নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় রাজধানীর গুলিস্তান হল মার্কেটর সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত নাঈম হাসান উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মৃত নাঈম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামের শাহ আলম ও মাতা জান্নাতুল ফেরদৌসের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। তার বাবার নীলক্ষেতে বইয়ের ব্যবসা রয়েছে। তবে সে কামরাঙ্গীরচরের ২৪৪ ঝাউলাহাটি চৌরাস্তায় নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতো।

মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের বাবা শাহ আলম। তিনি কান্নায় ভেঙে পড়েন আর বারবার বলতে থাকেন, আমি কেন কলেজে যেতে ছেলেকে বিদায় দিলাম, আমার কাছ থেকে বিদায় নিয়ে আসলো কলেজে যাবে, অথচ দুনিয়া থেকে চিরবিদায় নিলো।

উদ্ধারকারী পথচারী আব্দুল্লাহ আল মামুন জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে বায়তুল মোকাররমগামী সিটি করপোরেশনের ময়লার একটি গাড়ি মোড় ঘুরতেই কলেজছাত্রকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তিনিসহ কয়েকজন আহত নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়া তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা