গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম
জাতীয়

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী ১নং আমলি আদালতে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য এবং মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে দুপুরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে রাজবাড়ীর আদালতে মামলার আবেদন করেন।

এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা