জাতীয়

হেলিকপ্টার কিনছে বাংলাদেশ পুলিশ

সান নিউজ ডেস্ক: পুলিশ বাহিনীর ব্যবহারের জন্য দুইটি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশের পুলিশ। গত শুক্রবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর হয়।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এর আগে পুলিশের বিশেষ শাখা র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের এয়ার উইংয়ের হেলিকপ্টার থাকলেও, পুলিশ সদর দপ্তরের এয়ার উইং এই প্রথম কোন আকাশযান পেতে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশের নৌ-শাখাও রয়েছে। ফলে হেলিকপ্টার সংযুক্ত হলে স্থল, নৌ ও আকাশ পথে পুলিশের কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশা করছেন। সেনাবাহিনীর বাইরে আধা-সামরিক বাহিনী বিজিবির এয়ার উইং রয়েছে, যাদের একাধিক হেলিকপ্টার রয়েছে।

জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এমআই-১৭১এ২ ধরনের হেলিকপ্টার দুইটি কেনা হবে বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাশিয়ান হেলিকপ্টার্সের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, এমআই-১৭১এ২ হেলিকপ্টারগুলো আধুনিক প্রযুক্তিতে নির্মিত। রাশিয়ার কর্তৃপক্ষের মানদণ্ড অনুযায়ী, এগুলো ক্যাটেগরি-এ মাত্রার হেলিকপ্টার, যা বেসামরিক ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করে তৈরি বলে ওয়েবসাইটে দাবি করা হয়েছে।

এই হেলিকপ্টারগুলো ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। একবার তেলের ট্যাংক পূর্ণ করে নেয়ার পর ৮০০ কিলোমিটার উড়তে পারে। হেলিকপ্টারটি চালাতে দুইজন ক্রু প্রয়োজন হয়। এছাড়া সর্বোচ্চ ৫ হাজার কেজি অথবা ২০ জন যাত্রী উঠতে পারবে।

রাশিয়ান হেলিকপ্টারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, একশোটির বেশি দেশ তাদের কাছ থেকে এই হেলিকপ্টার কিনেছে। সারা বিশ্বে এখন এরকম আট হাজার হেলিকপ্টার উড়ছে।

বিভিন্ন দেশ দরকষাকষির ভিত্তিতে হেলিকপ্টার কিনে থাকে। ফলে এই হেলিকপ্টারের দাম নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আকাশযান বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, একেকটি হেলিকপ্টারের মূল্য ২ কোটি ডলার বা ১৭০ কোটি টাকার বেশি।

বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, হেলিকপ্টারের সংযোজন বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করবে। তিনি বলেন, এর ফলে:

হেলিকপ্টার সংযোজনে পুলিশের সক্ষমতা অনেক বাড়বে, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। প্রত্যন্ত এলাকায় বা দাঙ্গা প্রবণ কোন এলাকায় প্রয়োজনে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো যাবে।

এছাড়া প্রত্যন্ত এলাকায় পুলিশের কোন সদস্য বা সাধারণ নাগরিকদের জরুরি চিকিৎসা সেবা দেয়া যাবে। তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা যাবে। ইন্টেলিজেন্স নজরদারি করার জন্য এসব হেলিকপ্টার সহায়তা করবে। যেকোনো বড় সমাবেশ বা ঘটনায় নিরাপত্তা জোরদারে এসব হেলিকপ্টার দিয়ে টহল দেয়া যাবে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমরা দেখেছি, পুলিশ বাহিনীকে যদি আধুনিকায়ন করতে হয়, তাহলে বিভিন্ন দেশের পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এতদিন পিছিয়ে ছিল। এখন তারা সেই সক্ষমতা অর্জন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে হেলিকপ্টার নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কিছু ভূমিকা রাখে। জরুরি ভিত্তিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, অপারেশন পরিচালনা করা, আকাশ থেকে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে সহায়তা করে। বিভিন্ন উন্নত দেশের পুলিশকে আমরা সেভাবে ব্যবহার করতে দেখেছি। আমি মনে করি, এটা পুলিশে একটা নতুন মাত্রা যোগ করবে। তবে এর সুফল পুরোপুরি পেতে হলে দক্ষতার সঙ্গে এই প্রযুক্তির ব্যবহার করতে হবে বলেও মনে করেন তিনি

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা