জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় একটি নবনির্মিত ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে মোঃ সাকিব ইসলাম(২৩) নামের নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল দশটায় মাটি কাটা ইসিবি চত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত নির্মাণ শ্রমিকের সহকর্মী লেবু মিয়া জানান, পেশায় সাকিব রড মিস্ত্রি ছিলেন, সকালে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কলাম বোর্ডের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, আহত সাকিবকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত সাকিব নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বসুনিয়া পাড়া গ্রামের রইফুল ইসলামের ছেলে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা