জাতীয়

‘বঙ্গবন্ধু ও ম্যান্ডেলা দূরদর্শী নেতা’

সাননিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা পান্ডর বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নেলসন ম্যান্ডেলা উভয়কেই মানবতার মহান দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ নভেম্বর) বলা হয়, সফররত দক্ষিণ আফ্রিকার মন্ত্রী বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

জাদুঘর পরিদর্শন শেষে ড. প্যান্ডর দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতুলনীয় আত্মনিবেদন ও ত্যাগের স্বীকৃতি প্রদান করেন এবং জাতির পিতার মূল্যবোধ ও আদর্শ তুলে ধরেন।

বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা তাকে জাদুঘরে স্বাগত জানান। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. পান্ডরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে জাতির পিতার জীবন ও গৌরবময় ঐতিহাসিক ভূমিকা এবং তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ সম্পর্কে অবহিত করা হয়।

ড. পান্ডর ঢাকায় আইওআরএ’র ২১তম মন্ত্রী পরিষদের বৈঠকে শেষে বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে রয়েছেন। পরে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও সামুদ্রিক অর্থনীতিসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব করেন। তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা